শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Kushtia DC Towhid Bin Hasan, the Bureaucratic ‘Lord’ Mindset, and a Satirical Take! কুষ্টিয়ার ডিসি তৌহিদ বিন হাসান, আমলাতন্ত্রের ‘লর্ড’ মানসিকতা ও একটি রম্য রচনা! কখন এবং কী কারণে আইনজীবী সনদ বাতিল হতে পারে? কুষ্টিয়ার ‘ফুসফুস’ কি তবে ভাগাড়ে পরিণত হচ্ছে? ডি-টাইপ কোয়ার্টারের সবুজ চত্বর ফিরিয়ে দিন! ব্যবসায়ী থেকে গভর্নর: আর্থিক খাতে নতুন চমকের নাম মোস্তাকুর রহমান : অয়ন আহমেদ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে বিশ্বশান্তি কুঠির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ তারেক রহমানকে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র অভিনন্দন দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন দ‌ক্ষিণ এ‌শিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জা‌তিক সংলাপ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের ‘এনগ্রো’

Reporter Name / ৪২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের ‘এনগ্রো হোল্ডিংস’।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন এনগ্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ।

আবদুল সামাদ দাউদ বলেন, আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।’

এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত, যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।’
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে আসা দাউদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিডা শীর্ষ সম্মেলনের একটি মানবিক স্পর্শ ছিল— এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং উদ্দেশ্যমূলক অনুভূত হয়েছিল। এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে অবাক হয়েছি।’

প্রফেসর ইউনূস এনগ্রোর নেতাদের আবারও বাংলাদেশ সফর করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ দেখতে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘আমি আপনাকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বিশ্ববাসীর কাছেও বাংলাদেশের অনেক কিছু দেওয়ার আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives